রোহিঙ্গা প্রসঙ্গ
রোহিঙ্গারা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মানী মেহমান। তাদের ঈমান বড়ই দামী। ঈমান ছাড়া তারা সবই হারিয়েছে। জীবনের দামে তাদের ঈমান কেনা। বৌদ্ধ জালিমরা তাদের গোস্ত থেকে হাড্ডি আলাদা করতে পেরেছে কিন্তু হৃদয় থেকে ঈমানকে আলাদা করতে পারেনি।
যারা কোনভাবে বেচে রয়েছে তারা ধংসস্তুপ থেকে নুন্যতম মানবাধিকার পাওয়ার আশায় আমাদের উপর বড় আশাকরে বিরাট আস্থা বিশ্বাস রেখে ছুটে এসেছে মায়ানমার থেকে। ক্ষতবিক্ষত হৃদয় ও রক্তাক্ত দেহ নিয়ে জালিমদের চোখ এড়িয়ে ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন হেটে হেটে বন জংগলের হিংস্রপ্রাণীদের এড়িয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমাদের দেশে আমাদের কাছে এসেছে।
আমরা তাদেরকে সর্বচ্চ সম্মান দেখিয়ে সাধ্যানুযায়ী সার্বিক সহযোগীতা করা আমাদের উপর ফরজ। তারা আমাদের কাছে এসে ছোট হয়নি বরং আমরা তাদেরকে সম্মান ও সার্বিক সহযোগীতা সঠিকভাবে করতে না পেরে তাদের কাছেই আমরা অনেক ছোট ও লজ্জিত।
আশাকরি কারো নুন্যতম মানবতাবোধ থাকলে হৃদয়ে নুন্যুতম ঈমানের একটি কণাও থাকলে প্রিয় রোহিঙ্গাদের নিয়ে জীবনে আর কোনদিন ঠাট্টা মশকারা করবেনা।
.................ইমাম উদ্দিন মিয়াজি।



No comments:
Post a Comment