বড় বড় খুনিরা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হয়ে আছে। যারা খুনিদের পাশে দাঁড়াতে দাঁড়াতেই ক্ষমতায় এসেছে। আর তাদের দিকেই এখন বিশ্ব মুসলিমরা তাকিয়ে আছে, তারা নাকি মায়ানমারের নিপীড়িত মুসলমানের পাশে দাঁড়াবে। এটা ভুল। এরা দাঁড়ালে অনেক আগেই দাঁড়াতো। রোহিঙ্গা নির্যাতনতো হঠাৎ বা নতুন করে হচ্ছেনা।
ভাই..খুনিরা খুনিদের পাশেই দাঁড়াবে এটাই স্বাভাবিক। এ শাসকদের কেউ কেউ রোহিঙ্গাদের সহযোগীতার ভান ধরে মুলত রোহিঙ্গাদের চিরতরে নির্মুলের মিশনের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে।
নইলে শত শত বছর ধরে এত পাশবিকতা এত নির্মমতা এত ভয়ংকর হত্যা দেখেও ১০০% গতিতে এ নির্মমতার বিরুদ্ধে অবস্থান নেয়ার জায়গা ০২% গতিতে ধীরে ধীরে আস্তে আস্তে এরা কেন কথা বলে..?
লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করাকে রুখে দিতে আর কত বছর লাগবে..? আসলে এ শাসকদের গতিবিধি আচরণ সন্দেহজনক। এদের দিয়ে স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করিনা।
যতদিন পর্যন্ত ঈমানদার শাসক এ মাজলুমদের প্রতিবেশী না হবে ততদিন পর্যন্ত এ সমস্যার সমাধান হওয়া দূর আশা।
সমাধানটা আসতে হবে ঈমানদারদের থেকে। ঈমানদাররা যদি এখনো গর্জে উঠে তাহলে ইনশাআল্লাহ স্থায়ী সমাধান হতে বাধ্য। তবে সে নেতৃত্বে থাকতে হবে আলেম সমাজ।
ছোটবেলা থেকে সুন্নত নফল ফাজায়েল মাসায়েল নিয়ে সম্মানিত আলেম সমাজের যেভাবে আন্তরিকতা সতর্কতা পেরেশানি তর্কবিতর্ক দেখে আসছি। ঠিক সেভাবে অন্যায় জুলুম খুন হত্যার বিরুদ্ধে মানবাধিকার জিহাদ সমাজ রাষ্ট্রক্ষমতা আইন বিচার রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি নিয়ে ইসলামে স্পষ্ট নির্দেশনা থাকার পরও আলেমদের কোন কার্যকরী ভুমিকা পাওয়া যায়নি। বরং ইসলামের এ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ আলেমরা অন্ধ ও প্রতিবন্ধী হয়ে আছে। এ সুযোগটাই গ্রহণ করেছে খুনি ও জালেমরা। তাই আজ বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রের শাসকরাই জালিম। আর আলেমরা এ বিষয়ে ঘুমিয়ে আছে। মুলত আলেমদের এঘুমেরই খেসারত দিতে হচ্ছে মুসলমানদের। তাদেরকে এ ধংসাত্বক ঘুম থেকে জাগাতে হবে। আজ মানবতার এ দুঃসময়ে ইসলামের এ দুঃসময়েও যদি রাষ্ট্র ক্ষমতার গুরত্ব না বুঝে তাহলে আর কখন বুঝবে??
আলেম সমাজ যদি জালিমদের বিরুদ্ধে মাজলুমের পক্ষে আল্লাহ তায়ালার যে কর্মসুচি তা সঠিক ভাবে তুলে ধরতে পারেন আমি মনে করি শাসকদের ও জালিমদের টনক নড়বেই। আমাদের এ চেষ্টার কারনে আল্লাহর সাহায্যও আসবে ইনশাআল্লাহ। মুক্তি পাবে মানবতা। মুক্তি পাবে মাজলুমেরা। ধংস হবে জালিমরা। ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ এ মতামত একান্ত আমার ব্যক্তিগত। ভুল সংশোধনযোগ্য।
................ইমাম উদ্দিন মিয়াজি।