রোহিঙ্গা প্রসঙ্গ
হিজরতকারী রোহিঙ্গাদের কলিজার টুকরা সন্তানরা তাদের চোখের সামনেই বিনা চিকিৎসায় প্রতিদিনই মারা যাচ্ছে। পর্যাপ্ত খাওয়া নেই, পানি নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, নেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। যতটুকুন ত্রাণ যাচ্ছে সে ত্রাণ বিতরণেরও কোন শৃঙ্খলা নেই। এক কথায় অভিভাবকহীন হয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করে যাচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা নির্যাতিত মুসলমান।
রোহিঙ্গাদের বিষয়ে আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছ থেকে সুন্দর সুন্দর অভিভাক সুলভ যে কথা গুলো মিড়িয়ায় দেখছি তার দ্রুত বাস্তবায়ন চাই। উদার মনে যেভাবে এদের জায়গা দেয়া হয়েছে সে উদারতার বাস্তব প্রমাণ চাই। কারন রাষ্ট্র যা পারবে আমরা সাধারণ মানুষরা তা পারবোনা। শুধু জায়গা দিলেতো হবেনা জায়গা দেয়ার সাথে তাদের মানবাধিকারের বিষয়টিও জড়িত। এই অসহায়দের মানবাধিকার বাস্তবায়নের চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ঠেকাবেননা।
.........ইমাম উদ্দিন মিয়াজি।



No comments:
Post a Comment