Saturday, September 30, 2017

রোহিঙ্গা মুসলিম এর ব্যাপারে কথা

 রোহিঙ্গা মুসলিম এর ব্যাপারে কথা

আজ আমাদের কলিজার টুকরা রোহিঙ্গা সন্তানরা মুসলমান হওয়ার অপরাধে জীবনের শুরুতেই অসভ্য এই নির্মম পৃথিবীর পরিচয়টা এভাবেই পেলো.! গতকালের বিবিসির খবর অনুযায়ী এই পর্যন্ত ১৩০০ শিশু মা বাবা ছাড়াই এসেছে।

ভাই এ অবুঝ শিশুদের কি দিয়ে দিবেন সান্তনা.? তাদের প্রশ্ন আমাদের একমাত্র সান্তনা ও আশ্রয়স্থল প্রিয় মা-বাবাকে কেন হত্যা করা হল.? মা-বাবার বুক জড়িয়ে ঘুমানোর ঘরটিও কেন পুড়িয়ে ফেলা হলো.?

যে বোনটি হাসিমুখে আদর করে কোলে তুলে রাখতো সে প্রিয় বোনটিকে কেন জবাই করে দেয়া হলো.? যে ভাইয়া মায়া করে বুকে রাখতো তাকে কেন গুলী করে হত্যা করা হলো.? ভাইয়ার কি দোষ ছিলো.? আপুর কি দোষ ছিলো.?

আমরা কোথায় আসলাম.? কোথায় যাবো.? কি খাবো.? কে খাওয়াবে.? আর কোনদিন কি প্রিয় মা-বাবাকে দেখবোনা.? ভাইয়া আপুর আদর কি পাবোনা.? আম্মু আব্বুর মত করে আমাদের কেউকি আদর করবে.?

হাজার হাজার নিঃস্ব অসহায় শিশুদের হাজার প্রশ্নের জাওয়াব কে দিবে.? আলেম ও মুসলিম শাসকরা কি এই প্রশ্নের জাওয়াব দেয়ার দায়বদ্ধতা আছে বলে মনে করে.? তাদের এই ধংসাত্বক ঘুম ভাংতে আর কত দেরী.?

..........ইমাম উদ্দিন মিয়াজি।

No comments:

Post a Comment